Welcome to, Dhaka Pain Physiotherapy & Rehabilitation Center (DPRC) Ltd.

Opening Hours : Always Open
  Hotline : 09 666 77 44 11

All Posts Tagged: হাঁটু ব্যথা

হাঁটু ক্ষয় হয় কেনো? এবং চিকিৎসা






হাঁটু ক্ষয় হয় কেনো? এবং চিকিৎসা | Osteoarthritis | Dr.Md.Shafiullah Prodhan


হাঁটু ক্ষয় হয় কেনো? এবং চিকিৎসা

জীবনের কোনো না কোনো সময় হাঁটু ব্যথা সবাইকেই ভোগায়। বিশেষ করে যাদের বয়স চল্লিশের ওপর তারা হাঁটু ব্যথায় বেশি ভোগেন। এতে হাঁটা-চলাসহ দৈনন্দিন কাজগুলো করাও কঠিন হয়ে যায়। তবে ঠিক কোন কারণগুলোর জন্য হাঁটুব্যথা হয়, সে বিষয়ে অনেকেই জানেন না। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে রইল কিছু পরামর্শ- অনেক রোগীর ক্ষেত্রে হাঁটু ফুলে যাওয়া বা বেঁকে যাওয়াও দেখা যায়। হাঁটুকে চিকিৎসার ভাষায় ‘জেনু’ বলা হয়। কিছুক্ষেত্রে হাঁটুতে এমন জেনু ভেরাস বা জেনু ডিফর্মিটি দেখা দিতে পারে। আবার অনেকের ক্ষেত্রে হাঁটুব্যথা থেকে কোমর ব্যথাও দেখা দিতে পারে।

হাঁটুর গঠন হয়েছে মূলত তিনটি অংশ মিলে। উপরেরটি হচ্ছে ফিমার, নিচেরটি টিবিয়া এবং সামনের অংশের নাম প্যাটেলা। হাঁটুর ভিতরের পানিকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। আমাদের যে কারণে হাঁটুর অপারেশন প্রয়োজন হয় বা রোগী বাধ্য হয় সেটার মূল কারণ হচ্ছে আমাদের মাঝে হাঁটুর সমস্যা নিয়ে জনসচেতনতা তেমন নেই। হাঁটুব্যথা যে কারণেই হোক না কেন, রোগী যদি ব্যথার শুরুতেই চিকিৎসা শুরু করেন তাহলে অধিকাংশ সময় অপারেশনের প্রয়োজন হয় না। তবে হাঁটুব্যথার ক্ষেত্রে আমাদের দেশের মানুষ কিছু ভুল করে থাকে। যেমন ব্যথা হলেই চেয়ারে বসে কাজ করা, হাঁটা চলা কমিয়ে দেওয়া, সিঁড়ি দিয়ে উঠানামা না করা ইত্যাদি। এগুলো আসলে ভ্রান্ত ধারণা।

মানুষ হচ্ছে মুভমেন্ট করা প্রাণী। হাঁটা চলাফেরা এগুলো আমাদের করতে হয়। এজন্য দরকার আমাদের জনসচেতনতা। হাঁটুর ব্যথা ট্রিটমেন্ট না করলে রোগীর ভিতরে ইনফেকশন হয় পরে প্রদাহ হতে হতে হাঁটু জোড়া ক্ষয় হয়। দেখা যায় অনেক সময় এই সমস্যা কারণে পা বেঁকে যেতে পারে। অনেক হাঁটুর সামনে যে মাসেল এবং লিগামেন্ট থাকে দুর্বল হয়ে পড়ে একপর্যায়ে শক্তি হারিয়ে ফেলে হাঁটু। ব্যথা হলে আমাদের যেটা করতে হবে যে এটার সঠিক চিকিৎসা করতে হবে। বিভিন্ন এক্সারসাইজ করতে হবে। তাহলে অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হবে না। এ ক্ষেত্রে বিভিন্ন সাপ্লিমেন্টের প্রয়োজন হয়, বিভিন্ন ইলেকট্রো ফিজিক্যাল ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে। অন্যদিকে পিআরপি থেরাপি, বিভিন্ন ইলেকট্রো চিকিৎসা এগুলো আধুনিক চিকিৎসার অংশ। যে কারণে হাঁটুর সমস্যাটা হলো সেটা যদি আমরা প্রিভেনশন করতে পারি তাহলে কিন্তু হাঁটুর অপারেশনের প্রয়োজন পড়বে না।

কেন হাঁটুর সমস্যাটা হলো তা স্পেসিফিক ডায়াগনোসিস করে বের করতে হবে। ব্যথা হলে, হাঁটু ফুলে গেলে সঙ্গে সঙ্গে অপারেশন করা যাবে না। অনেক সময় অপারেশন করতে হতে পারে যদি সিবিআর আর্থ্রাইটিস হয়। এ ছাড়া একেবারে ডিজেবল এবং রোগীর বয়স, পেশা এগুলো সব সমন্বয় করে অপারেশনের প্রয়োজন- তখন হয়তো অপারেশনের প্রয়োজন হবে। তাই এ বিষয়ে সচেতন ও যত্নবান হতে হবে।



Read More
অ্যাভাসকুলার নেক্রোসিস

অ্যাভাসকুলার নেক্রোসিস

অ্যাভাসকুলার নেক্রোসিস: একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

অ্যাভাসকুলার নেক্রোসিস এমন একটি রোগ যা হাড়ের স্থায়ী বা অস্থায়ীভাবে রক্ত সরবরাহ বন্ধের ফলে হয়।
রক্ত সরবরাহ বন্ধ হলে হাড়ের টিস্যু মারা যায় এবং হাড় ভেঙে যায়। যখন কোনো জয়েন্ট, যেমন হিপ জয়েন্টের
কাছাকাছি হয়, তখন জয়েন্টের পৃষ্ঠটি ভেঙে যেতে পারে। এ অবস্থা যে কোনো হাড়ে হতে পারে, তবে সাধারণত এটি
লম্বা হাড়ের শেষ মাথায় ঘটে। এটি একটি হাড়, একই সময়ে অনেক হাড় অথবা বিভিন্ন সময়ে বিভিন্ন হাড়কে ক্ষয়গ্রস্ত
করতে পারে।

কোথায় কোথায় নেক্রোসিস হতে পারে

  • গোড়ালি
  • চোয়ালে
  • হাঁটুতে
  • হাতের হিউমেরাস ও কাঁধের জয়েন্টে
  • পায়ের ফিমার ও হিপ জয়েন্টে

অ্যাভাসকুলার নেক্রোসিসের কারণ

  • কোনো কারণে জয়েন্টে আঘাত পেলে
  • জয়েন্ট ভেঙে গেলে
  • কোনো কারণে রক্তনালি ক্ষতিগ্রস্ত হলে
  • দীর্ঘদিন ধরে কর্টিকোস্টেরয়েড ওষুধ সেবন করলে
  • দীর্ঘদিন ধরে মদ্যপান করলে
  • ডায়াবেটিস বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হলে
  • রক্তের রোগ (যেমন: সিকেল সেল অ্যানিমিয়া, লিউকেমিয়া)
  • র‌্যাডিয়েশনের বা কেমোথেরাপির কারণে
  • এইচআইভি/এইডস রোগের জন্য
  • অটো ইমিউন রোগের জন্য
  • হাইপার লিপিডেমিয়া বা হাইপার কোয়াগুলেবেল অবস্থায় থাকলে
  • প্যানক্রিয়াটাইটিস, গাউচার রোগ, সিস্টেমেটিক লুপাস ইরাইথিম্যাটাস
  • কোনো অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন করলে
  • জয়েন্ট ডিসলোকেশন

রোগের লক্ষণ

  • হাঁটাচলা করার সময় ব্যথা লাগা
  • পায়ে টান লাগা
  • সিঁড়ি বেয়ে ওঠার সময় ব্যথা অনুভব করা
  • দাঁড়ানোর সময় ব্যথা অনুভব করা
  • হাঁটু ভেঙে বসতে না পারা
  • আক্রান্ত অঙ্গ ছোট হয়ে যাওয়া
  • কুঁচকিতে, ঊরুতে, নিতম্বে ব্যথা হওয়া
  • বিশ্রাম নেওয়ার সময় ব্যথা অনুভব হওয়া
  • ক্রস পায়ে বসতে না পারা

রোগ নির্ণয়

  • এক্স-রে
  • এমআরআই
  • সিটি স্ক্যান
  • হাড়ের স্ক্যান
  • বায়োপসি
  • হাড়ের কার্যকারিতা পরীক্ষা

চিকিৎসা

নন-সার্জিক্যাল চিকিৎসা

  • আক্রান্ত স্থানে ঠান্ডা বা গরম সেঁক
  • কিছু নন-স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ
  • ফিজিওথেরাপি চিকিৎসা
  • পুনর্বাসন এবং বিশ্রাম

সার্জিক্যাল চিকিৎসা

  • কোর ডিকম্প্রেশন (Core Decompression)
  • হাড় গ্র্যাফটিং (Bone Grafting)
  • অস্টিওটমি (Osteotomy)
  • সম্পূর্ণ হিপ জয়েন্ট প্রতিস্থাপন (Total Hip Joint Replacement)

জটিলতা

চিকিৎসা করা না হলে এই রোগ ধীরে ধীরে খারাপ রূপ ধারণ করে। অ্যাভাসকুলার নেক্রোসিসের ফলে
হাড়ের মসৃণ আকৃতি নষ্ট হয়ে যায়, ফলে আর্থ্রাইটিস হতে পারে। ব্যথা বা অন্য কোনো লক্ষণ প্রকাশ
পেলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

ডা. মো. সফিউল্যাহ প্রধান

সহযোগী অধ্যাপক (আইআইএইচএস) ও কনসালট্যান্ট

ডিপিআরসি, শ্যামলী, ঢাকা

Read More

হাঁটু ব্যথার অপারেশনহীন চিকিৎসা | Dr. MD. Shafiullah Prodhan । DPRC | Ekhon TV









হাঁটু ব্যথার অপারেশনহীন চিকিৎসা | ডিপিআরসি

হাঁটু ব্যথার অপারেশনহীন চিকিৎসা

পর্ব: ১০

জীবনের কোনো না কোনো সময় হাঁটু ব্যথা সবাইকেই ভোগায়। বিশেষ করে যাদের বয়স চল্লিশের উপরে তারা হাঁটু ব্যথায় বেশি ভোগেন। এতে হাটা-চলাসহ দৈনন্দিন কাজগুলো করাও কঠিন হয়ে যায়। তবে ঠিক কোন কারণগুলোর জন্য এই হাঁটু ব্যথা হয়, সে বিষয়ে অনেকেই জানেন না। এ বিষয়ে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছে ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার (ডিপিআরসি)। রাজধানীর শ্যামলীতে প্রতিষ্ঠানটির যাত্রা ২০০৪ সালে।

তাদের বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ দিয়েছেন শ্যামলীর ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের (ডিপিআরসি) বাত-ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব-ফিজিও বিশেষজ্ঞ ডা. মো. সফিউল্যাহ প্রধান।

হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার

অনেক রোগীর ক্ষেত্রে হাঁটু ফুলে যাওয়া বা বেঁকে যাওয়াও দেখা যায়। যাকে চিকিৎসার ভাষায় ‘জেনু’ বলা হয়। কিছুক্ষেত্রে হাঁটুতে এমন জেনু ভেরাস বা জেনু ডিফর্মিটি দেখা দিতে পারে।…

উপসংহার

অপারেশন ছাড়াই হাঁটু ব্যথার সঠিক চিকিৎসা করা সম্ভব। এজন্য প্রাথমিক অবস্থায় ব্যথা সনাক্ত করা এবং সঠিক এক্সারসাইজ, থেরাপি ও চিকিৎসার মাধ্যমে হাঁটু ব্যথা মুক্ত জীবন যাপন করা সম্ভব।


Read More

আধুনিক চিকিৎসা সেবার অন্যতম নাম রিহেব-ফিজিও

রিহেব-ফিজিও

রিহেব-ফিজিও থেরাপির সুবিধা সমূহঃ

ব্যথা-বেদনা নিরাময়ে এখন প্রমাণিত চিকিৎসা ব্যাবস্থা।

শরীরে দ্রুত ইনফ্লামেশন এর প্রদাহ হ্রাস করে।

পেশী ও ত্বকের ইনজুরি সারাতে রিহেব-ফিজিও দারুনভাবে কার্যকর।

সম্পূর্ণ প্রাকৃতিক নিরাময়, নন-ইনভেসিভ চিকিৎসা (সম্পূর্ণকাটা-ছেড়ামুক্ত), পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন আধুনিক চিকিৎসা ব্যাবস্থা।

সর্বোপরি এটি একটি গতানুগতিক, কার্যকরী এবং প্রচলিত চিকিৎসা ব্যাবস্থা।

যে সকল রোগে রিহেব-ফিজিও চিকিৎসা শতভাগ কার্যকরঃ

  • কোমর ব্যথা
  • ঘাড় ব্যথা
  • মাজা ব্যথা
  • হাঁটু ব্যথা
  • মাংসপেশির ব্যথা
  • অষ্টিও আর্থাইটিস
  • রিউমাটয়েড আর্থাইটিস
  • অষ্টিও পোরোসিস
  • এঙ্কাইলজিং স্পন্ডালাইটিস
  • একেলিস টেন্ডন রিপেয়ার
  • ACL টেন্ডন পুনর্গঠন
  • মেরুদণ্ডের ডিস্ক হানিয়া
  • ডিস্ক প্রলাপ্স
  • ডিস্ক কমপ্রেশন
  • ল্যাম্বো-সেক্রাল পেইন
  • ক্যাল্কেনিয়ান স্পার
  • পায়ের তলা ব্যথা
  • প্লান্টার ফ্যাসাইটিস
  • ফ্রোজেন সোল্ডার
  • টেনিস এলবো
  • রিষ্ট পেইন
  • কার্পাল টানেল সিন্ড্রোম
  • সেরিব্রাল পলসি
  • মায়েস্থেনিয়া গ্রেভিস
  • ড্রপ জ
  • স্ট্রোক পরবর্তী চিকিৎসা
  • হেমিপ্যারালাইসিস
  • মায়েলজিয়া
  • আর্থালজিয়া
  • ডিসাবিলিটি
  • মাস্কুলার ডিসট্রফি

তাছাড়া আরও অনেক রোগ।

শিশুদেরঃ

  • গ্রোথ পেইন
  • কোগনেটিভ ও মোটর ডেভলাপমেন্ট
  • বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যা
  • ফ্রেকচার, স্প্রেইন
  • হাইপারমবিলিটি
  • স্পোর্টস ইনজুরি

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Read More