Welcome to, Dhaka Pain Physiotherapy & Rehabilitation Center (DPRC) Ltd.

Opening Hours : Always Open
  Hotline : 09 666 77 44 11

All Posts in Category: heath Tips

পেঁপের পুষ্টি ও ঔষধি গুণ

আজ আপনাদের জানাবো পুষ্টি ও ঔষধিগুণে সেরা একটি ফলের নাম ও উপকারীতা। যা আমরা হয়তো জেনে খায় বা না জেনে অথবা এর স্বাদে। আর এই ফলটি হচ্ছে পেঁপে। সারা বিশ্বেই জনপ্রিয় ফলগুলোর মধ্যে একটি হল পেঁপে। পুষ্টিগুণের জন্যই সবাই এই ফলটি বেশি পছন্দ করেন। পেঁপেতে আছে ভিটামিন এ, সি, কে, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও প্রোটিন। এছাড়াও প্রচুর পরিমাণ ফাইবারও রয়েছে। আর পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুবই কম। সেই সঙ্গে স্বাদেও মিষ্টি, যে কারণে সুগার রোগীদের প্রতিদিন একবাটি করে পাকা পেঁপে খেতে দেওয়া হয়।

এছাড়াও অনেকে হজমের সমস্যায় ভোগেন। এদের প্রতিদিন পেট পরিষ্কার হয় না, ফলে শরীর থেকে দূষিত পদার্থ বেরুতে পারে না। তাই তাদের প্রতিদিন পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

পেঁপে একটি সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। পুষ্টিগুন বিবেচনায় পেঁপে অনেক ফলের চেয়ে এগিয়ে রয়েছে। এতে রয়েছে অনেক রোগের নিরাময় ক্ষমতা। পেঁপে কাঁচা ও পাকা দুই ভাবেই খাওয়া যায়। কাঁচা পেঁপে সালাদে ও রান্নায় এবং পাকা পেঁপে ফল হিসেবে খাওয়া যায়। পেঁপে আমিষকে হজম করে সহজেই এবং পরিপাক তন্ত্রকে পরিষ্কার করে। চলুন জেনে নেওয়া যাক পেঁপের পুষ্টি ও ঔষুধি গুণ-

পেঁপের পুষ্টি ও ঔষধি গুণ:

  • হার্টের সমস্যায় উপকারী।
  • পেঁপে মুখের রুচি ফেরায়। সেই সঙ্গে খিদেও বাড়ায়।
  • পেঁপে পেট পরিষ্কার করে।
  • যাদের অর্শ্ব রোগ আছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে পেঁপে।
  • কোলেস্টেরল কমায়।
  • ক্যান্সারের ঝুঁকি কমায়।
  • চুলের জন্যও পেঁপে খুব উপকারী।
  • পেঁপে প্রতিদিন মুখে মাখলে মুখের লাবণ্য বজায় থাকে।
  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে খুবই কার্যকরী।
  • ডেঙ্গি প্রতিরোধে পেঁপের ভূমিকা উল্লেখযোগ্য!
  • কাইমোপ্যাপিন নামের এনজাইম থাকায় পেঁপে অস্টিওআথ্রাইটিস ও রিউমেটয়েড রোগ সারায়।
  • বার্ধক্যে দৃষ্টিশক্তিহীনতা দূর করে।
  • পেঁপেতে থাকা আঁশ অ্যাসিডিটি বা অম্লতা, পাইলস ও ডায়রিয়া দূর করতে পারে।
  • কাঁচা পেঁপে দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে।
  • নিয়মিত পেঁপে খেলে উচ্চ রক্ত চাপের হাত থেকে মুক্তি পাওয়া যায়।
  • পেঁপে প্রোটিন চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে।
  • কাঁচা পেঁপে বা এর জুস রক্তে চিনির পরিমাণ কমায়। আর এটি শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়ায়।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • হজমশক্তি বাড়ায়।
  • ভিটামিন বি এর অভাব পূরন করে।
  • হাড় মজবুত করে।
  • শ্বাস-প্রশ্বাসের সমস্যা কমে যায়।
  • দাঁতের যন্ত্রণার অব্যর্থ ওষুধ হল পেঁপে।
  • অন্ত্রের কৃমি রোধ করে পেঁপে।
  • ব্রণের দাগ কমিয়ে উজ্জ্বলতা বাড়ায়।

পেঁপের পুষ্টিমান:

‘১০০ গ্রাম পেঁপেতে শর্করা থাকে ৭.২ গ্রাম, খাদ্যশক্তি ৩২ কিলোক্যালরি, ভিটামিন সি ৫৭ মিলিগ্রাম, সোডিয়াম ৬.০ মিলিগ্রাম, পটাশিয়াম ৬৯ মিলিগ্রাম, খনিজ ০.৫ মিলিগ্রাম এবং ফ্যাট মাত্র ০.১ গ্রাম। এই উপাদানগুলো শুধু শরীরের চাহিদাই মেটায় না, রোগ প্রতিরোধেও অংশ নেয়।’ প্রচুর পরিমাণ আঁশ, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট আছে পেঁপেতে। এই উপাদানগুলো রক্তনালিতে ক্ষতিকর কোলেস্টেরল জমতে বাধা দেয়। তাই হৃদস্বাস্থ্য সুরক্ষায় এবং উচ্চরক্তচাপ এড়াতে পেঁপে খেতে পারেন নিয়ম করে।

আরএম/ ৬ জুন, ২০২১

Read More

লটকনের পুষ্টি ও ঔষধি গুণ

লটকনের পুষ্টি ও ঔষধি গুণ

ছোট হলেও অবহেলা করার মতো নয়। লটকন একটি পুষ্টিকর ফল। “লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। দিনে ২-৩ টি লটকন খেলে শরীরের ভিটামিন সি’র চাহিদা পূরণ হয়। এতে ভিটামিন ও খাদ্যশক্তিসহ নানারকম খনিজ উপাদান রয়েছে। রয়েছে নানা রকম পুষ্টি উপাদান যা শরীরকে সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নানান ফলের ভিড়ে লটকনের গুণের কথা অনেকেই জানে না। এটি একটি পুষ্টিকর ফল। দেশি ফল হিসেবে দেখতে ছোট হলেও এর রয়েছে পুষ্টিগুণ সহ অনেক ঔষধিগুণ। ফল হিসেবেই ব্যাপকভাবে ব্যবহার হয়। অম্লমধুর ফল লটকন। মাঝারি আকারের চির সবুজ বৃক্ষ। ফল গোলাকার ক্যাপসুল পাকলে হলুদ বর্ণের হয়। ফলের খোসা ছড়ালে ৩/৪ টি বীজ পাওয়া যায়। লটকনের পুষ্টি ও ঔষধি গুণ নিচে দেওয়া হলো-

লটকনের পুষ্টি ও ঔষধি গুণ:

  • হাড় গঠনে সহায়তা করে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • গরমে তৃষ্ণা মিটায়।
  • খনিজ উপাদানে ভরপুর।
  • কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়।
  • ‘গনোরিয়া’ রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে লটকনের বীজ।
  • ডায়রিয়া দূর করতে লটকন গাছের পাতার গুঁড়া বেশ কাজে দেয়।
  • লটকনের পাতা ও শিকড় খেলে পেটের নানা অসুখ ও জ্বর ভালো হয়ে যায়।
  • ঠাণ্ডা-কাশি সারাতে বেশ কার্যকর।
  • দাঁতের নানা ধরনের সমস্যার সমস্যার সমাধান করে থাকে লটকন।
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ উপকারি।
  • শরীরের রক্তশূন্যতা পূরণ করে।
  • লটকনে থাকা ফাইবার হজমক্ষমতা বাড়াতে সাহায্য করে।
  • ভিটামিন সি ত্বক, দাঁত ও হাড় সুস্থ রাখে।
  • চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে।
  • লটকন গা গোলানো ও বমি বমিভাব দূর করতে পারে।
  • মানসিক চাপ কমে।
  • মুখের স্বাদ বৃদ্ধি পায় এবং খাবারের রুচি বাড়ে।

লটকনের পুষ্টিমান:

প্রতি ১০০ গ্রাম লটকনে ৯ গ্রাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্রোমিয়াম থাকে। প্রতি ১০০ গ্রাম লটকনে ৫.৩৪ মি.গ্রা আয়রন থাকে। প্রতি ১০ গ্রাম লটকনে ১০.০৪ মি.গ্রা ভিটামিন বি ওয়ান ও প্রতি ১০০ গ্রামে ০.২০ মি.গ্রা ভিটামিন বি টু পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম লটকনে ৯২ কিলোক্যালরি খাদ্যশক্তি পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম লটকনে ১.৪২ গ্রাম প্রোটিন ও ০.৪৫ গ্রাম ফ্যাট থাকে।

আরএম/ ৬ জুন, ২০২১

Read More

যেসকল রোগের উপসর্গই হল পেট ব্যথা

পেট ব্যথার কারণঃ

বদহজম

গ্যাসট্রাইটিস

গ্যাসট্রোএনটেরেটিস

ইরিট্যাবল বাউয়েল সিন্ড্রোম

পেপটিক আলসার

পাকস্থলী ক্যান্সার

এপেন্ডিসাইটিস

প্যানক্রিয়াটাইসিস

কারসিনোমা অব প্যানক্রিয়াস

ইনটেসটিনাল অবসট্রাকশন

পেরিটোনাইটিস

আলসারেটিভ কোলাইটিস

ক্রোনস ডিসিস

মেসেনটেরিক ইশকেমিয়া

এ্যায়োরটিক ডিসেকশন

ডাইভারটিকুলোসিস

কনসটিপেশন

হারনিয়া

সিলিয়াক ডিসিস

হায়াটাল হারনিয়া

ব্যান্ড এ্যাডহেশন

গ্যাসট্রো ইওসোফেজিয়াল রিফলাকস রোগ

হেপাটাইটিস

ফুড পয়জনিং

জিয়ারডিয়াসিস (কৃমি)

ব্যাকটেরিয়াল গ্যাসট্রোএনটেরেটিস

কোলিসিসটাইটিস

কোলিলিথিয়াসিস

কোলিডোকোলিসিয়াসিস

এইচ পাইলোরি ইনফেকশন

লিম্ফোইডিমা

ইমপ্যাকটেট বাওয়েল

টকসিক মেগাকোলন

ইনটুসাসেপসন

সিকেল সেল এনিমিয়া

ইনফেকশাস মনোনিউক্লিওসিস

সিরোসিস অব লিভার

অ্যাবডোমিনালএওরটিক অ্যানোরিসম

নেকরোটাইজিং ভাসকুলাইটিস

ইডিওপ্যাথিক অটোইমিওনো হিমোলাইটিক এনিমিয়া

স্স্পিনোমেগালি

লিভার ক্যান্সার

কিডনি জনিত সমস্যাঃ

কিডনিতে পাথর

পাইলোনেফরাইটিস

হাইড্রোনেফ্রাইটিস

পলিসিসটিক কিডনি ডিসিস

অবসট্রাকটিভ ইউরোপ্যাথি

ব্লাডার ক্যান্সার

ইউরেথ্রাল স্ট্রিকচার

উইমস টিউমার (বাচ্চাদের হয়)

প্রাকটাইটিস

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Read More

আধুনিক চিকিৎসা সেবার অন্যতম নাম রিহেব-ফিজিও

রিহেব-ফিজিও

রিহেব-ফিজিও থেরাপির সুবিধা সমূহঃ

ব্যথা-বেদনা নিরাময়ে এখন প্রমাণিত চিকিৎসা ব্যাবস্থা।

শরীরে দ্রুত ইনফ্লামেশন এর প্রদাহ হ্রাস করে।

পেশী ও ত্বকের ইনজুরি সারাতে রিহেব-ফিজিও দারুনভাবে কার্যকর।

সম্পূর্ণ প্রাকৃতিক নিরাময়, নন-ইনভেসিভ চিকিৎসা (সম্পূর্ণকাটা-ছেড়ামুক্ত), পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন আধুনিক চিকিৎসা ব্যাবস্থা।

সর্বোপরি এটি একটি গতানুগতিক, কার্যকরী এবং প্রচলিত চিকিৎসা ব্যাবস্থা।

যে সকল রোগে রিহেব-ফিজিও চিকিৎসা শতভাগ কার্যকরঃ

  • কোমর ব্যথা
  • ঘাড় ব্যথা
  • মাজা ব্যথা
  • হাঁটু ব্যথা
  • মাংসপেশির ব্যথা
  • অষ্টিও আর্থাইটিস
  • রিউমাটয়েড আর্থাইটিস
  • অষ্টিও পোরোসিস
  • এঙ্কাইলজিং স্পন্ডালাইটিস
  • একেলিস টেন্ডন রিপেয়ার
  • ACL টেন্ডন পুনর্গঠন
  • মেরুদণ্ডের ডিস্ক হানিয়া
  • ডিস্ক প্রলাপ্স
  • ডিস্ক কমপ্রেশন
  • ল্যাম্বো-সেক্রাল পেইন
  • ক্যাল্কেনিয়ান স্পার
  • পায়ের তলা ব্যথা
  • প্লান্টার ফ্যাসাইটিস
  • ফ্রোজেন সোল্ডার
  • টেনিস এলবো
  • রিষ্ট পেইন
  • কার্পাল টানেল সিন্ড্রোম
  • সেরিব্রাল পলসি
  • মায়েস্থেনিয়া গ্রেভিস
  • ড্রপ জ
  • স্ট্রোক পরবর্তী চিকিৎসা
  • হেমিপ্যারালাইসিস
  • মায়েলজিয়া
  • আর্থালজিয়া
  • ডিসাবিলিটি
  • মাস্কুলার ডিসট্রফি

তাছাড়া আরও অনেক রোগ।

শিশুদেরঃ

  • গ্রোথ পেইন
  • কোগনেটিভ ও মোটর ডেভলাপমেন্ট
  • বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যা
  • ফ্রেকচার, স্প্রেইন
  • হাইপারমবিলিটি
  • স্পোর্টস ইনজুরি

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Read More

মাংস পেশীর ব্যথার সাধারণ কারণগুলো

মাংস পেশীর ব্যথার সাধারন কারণঃ

আঘাত বা চোট লাগা, মচকানো, হেমাটোমা, অতিরিক্ত কাজের মাধ্যমে মাংস পেশীর ব্যাবহার

যেসকল রোগের ফলে মাংস পেশীর ব্যথা হয়ঃ

  • র‌্যাবডোমায়োলাইসিস
  • ভাইরাল রোগ
  • কম্প্রেশন ইনজুরি

ঔষধের দ্বারাঃ

  • সাধারনত ফাইব্রেটস বা স্টেটিনস
  • মাঝে মাঝে এইস ইনহিবিটরস, কোকেইনস এবং কিছু রেট্র ভাইরাল ঔষধ

মারাত্বক পটাশিয়াম ঘাটতি

ফাইব্রোমায়েলজিয়া

অটোইমিউন ডিসঅর্ডারঃ

  • মিক্সিড কানেক্টিভ টিস্যু ডিজিজ
  • সিস্টেমিক লিউপাস এরিথ্রোমেটোসাস
  • পলিমায়েলজিয়া রিউমাটিকা
  • পলিমায়োসাইটস
  • ডারমাটো মায়োসাইটস
  • মাল্টিপলস্ক্লেরসিস ( এটি নিউরোজেনিক ব্যথা যেটি মাংসপেশিতে হয়ে থাকে)

ইনফেকশন দ্বারা:

  • ইনফ্লুয়েঞ্জা
  • লাইম ডিসিস
  • ম্যালারিয়া
  • টক্সো প্লাজমোসিস
  • ডেঙ্গু জর
  • হেমোরেজিক জর
  • মাংস পেশির অ্যাবসেস
  • কম্পার্টমেন্ট সিন্ড্রোম
  • পোলিও
  • রকি মাউন্টেন স্পটেড জর
  • ট্রাকিনোসিস (গোলক্রিমি)
  • ইবোলা

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Read More

27 Health and Nutrition Tips That Are Actually Evidence Based

There is a lot of confusion when it comes to health and nutrition. People, even qualified experts, often seem to have the exact opposite opinions. However, despite all the disagreements, there are a few things that are well supported by research.

Here are 27 health and nutrition tips that are actually based on good science.


  1. Don’t Drink Sugar Calories

Sugary drinks are the most fattening things you can put into your body. This is because liquid sugar calories don’t get registered by the brain in the same way as calories from solid foods.

For this reason, when you drink soda, you end up eating more total calories.Sugary drinks are strongly associated with obesity, type 2 diabetes, heart disease and all sorts of health problems.

Read More

Diabetes, types and treatment

Multi-Ethnic Group Of Diverse People Holding Letters That Form Diabetes

Diabetes is a lifelong condition that causes a person’s blood sugar level to become too high.

There are two main types of diabetes:

Type 1 diabetes – where the body’s immune system attacks and destroys the cells that produce insulin

Type 2 diabetes – where the body doesn’t produce enough insulin, or the body’s cells don’t react to insulin

During pregnancy, some women have such high levels of blood glucose that their body is unable to produce enough insulin to absorb it all. This is known as gestational diabetes.


Read More

Dengue signs & symptoms, treatment, prevention

Aedes Mosquito

Dengue is a viral infection spread by mosquitoes. It’s widespread in many parts of the world. In most people the infection is mild and passes in about a week without causing any lasting problems. But in rare cases it can be very serious and potentially life threatening.

Read More

Idiopathic hypersomnia (unexplained daytime sleepiness)

Idiopathic hypersomnia

Idiopathic Hypersomnia

‘Hypersomnia’ means excessive sleep or sleepiness that interferes with everyday life. It can have many possible causes, including conditions such as narcolepsy, sleep apnoea or restless legs syndrome, severe sleep deprivation, depression, certain medications (such as tranquillisers) or drug and alcohol misuse.

Read More

5 Natural Alternatives That Work Better Than Vitamin Supplements

For a healthy body, you’ve got to get your vitamins. Vitamins help your body produce DNA and red blood cells, supports your immune system and encourages healthy nerve function. Vitamins that our body needs the most, especially Vitamin B12 is mostly found in animal sources only.

Read More